শীতার্ত তহবিল

/

যে ব্যক্তি কোনো মুসলিমের পার্থিব কোনো বিপদ দূর করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তার বিপদ দূর করে দেবেন। … আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন, যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে। সুনান আবু দাউদ, হাদীস ৪৯৪৬ (সংক্ষেপিত)

যারা শহরে বাস করেন এবং যারা কিছুটা অবস্থাসম্পন্ন— তারা শীত তেমন অনুভব করেন না। ইটের দেয়াল ভেদ করে শীত তাদের শরীর ছুঁতে পারে না। বরং শীত তাদেরকে বাহারি পোশাক পরিধান করার উপলক্ষ তৈরি করে দেয়। এজন্য শীতকাল অনেকের প্রিয় ঋতু। গ্রামের অনেক গরিব মানুষের কাছে ব্যাপারটা ঠিক এর বিপরীত। শীত তাদের কাছে আতঙ্কের ঋতু। সন্তানের শরীর গরম পোশাকে আচ্ছাদিত করতে না পারার গ্লানির ঋতু।

এরূপ মানুষদের কাছে শীতের পোশাক পৌঁছে দেওয়ার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর পরিচালনা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।

ব্যয়ের খাত
  • 🟢শীতবস্ত্র ক্রয়

  • 🟢পরিবহন

  • 🟢বিতরণ

  • 🟢 ব্যবস্থাপনা ব্যায়

শীতার্তদের পাশে দাঁড়ান

শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দেয়ার এই উদ্যোগে শামিল হতে পারেন আপনিও।

আপনার অনুদান প্রদান করুন

এ ওয়েবসাইটটি ডেভলপমেন্ট অবস্থায় আছে। বর্তমানে প্রদর্শিত কোন তথ্যই সঠিক নয়। প্রদর্শিত কোন তথ্যকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না।